দোল খেলার পর বাড়ি পরিষ্কার করার কিছু টিপস - The News Lion

দোল খেলার পর বাড়ি পরিষ্কার করার কিছু টিপস

 


দি নিউজ লায়নঃ

 ১। দোল খেলার সময় জলে গোলা রঙ ঘরের মেঝেতে পড়লে তা শুকিয়ে যাওয়ার আগেই স্পঞ্জ দিয়ে সেই রঙ  তাড়াতাড়ি শুষে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আর মেঝেতে রঙের দাগ লাগবে না।


২। দোল খেলার পর আমরা অনেকেই একটু জিরোতে হঠাৎ করেই বিছানা বা সোফায় বসে পড়ি। ফলে সেই জায়গাগুলি ও তার আশেপাশের জায়গাতেও ছড়িয়ে পড়ে রঙ। লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে যেসব জায়গায় রঙ ছড়িয়ে পড়েছে সেখানে আস্তে আস্তে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কাপড় কাচার ডিটারজেন্ট দিয়ে ধুলেই সমস্যার সমাধান হয়ে যাবে।  


৩। কাঠের আসবাবে শুকনো আবির লেগে গেলে ভয় পাবেন না। পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাগুলি ঝেড়ে দেবেন রঙ উঠে যাবে। তবে কোনো কারণে পাকা রঙ লেগে গেলে তুলোয় নেল পলিশ রিমুভার  লাগিয়ে সেই জায়গাগুলি আস্তে আস্তে ঘষে দিলেই রঙ পরিষ্কার হয়ে যাবে।    



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.